বুধবার, জুলাই ২৯, ২০২৬
spot_img

১৯ লাখ টাকা জরিমানা, ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দরে ঘোষণা বহির্ভূত অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগে ‘রেনবো করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের চালান থেকে জরিমানা ও শুল্ক-করসহ ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা অতিরিক্ত আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।তিনি জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই (সি-১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রি) আমদানিকারক প্রতিষ্ঠান রেনবো করপোরেশনের পণ্যচালানটি আটক করে। পরে বন্দর এনসিটিতে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য রয়েছে। ঘোষণায় ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি।এ ছাড়া ২ হাজার ৫৭১ দশমিক ১৬ কেজি ওয়েফার ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।সব মিলিয়ে চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় ৫৪০ দশমিক ৪১ কেজি বা ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য পাওয়া যায়।পরে বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড বাবদ ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img