শনিবার, আগস্ট ১, ২০২৬
spot_img

বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ফটিকছড়িতে, বোন আটক

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বোন রাজু বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজীবাড়ি থেকে রফিকের মরদেহ উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।নিহত মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক ও তার বোন রাজু বেগম একই বাড়িতে বসবাস করতেন। ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা ছুটে গিয়ে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনদের খবর দেওয়া হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর রাজু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img