সোমবার, আগস্ট ৩, ২০২৬
spot_img

ষোলশহর রেলস্টেশনে পথশিশুরা পেল লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগংয়ের খাবার

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগরের ষোলশহর রেলস্টেশনে নগরফুল স্কুলের পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের সার্বিক সহযোগিতায় এবং লিও ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের তত্ত্বাবধানে নগরফুল হলিডে বৈকালিক স্কুলের ষোলশহর রেলস্টেশন শাখায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর ও সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন তাহের আহমেদ,
বিশেষ অতিথি ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন ইলিয়াস সিরাজী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান, ক্লাব সেক্রেটারি লায়ন রুহি মোস্তফা, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি লায়ন নুরনবী মিয়া এবং ফার্স্ট জয়েন্ট ট্রেজারার লায়ন সায়েদা ফাহমিন। এছাড়া লিও ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের প্রেসিডেন্ট লিও ইমাম হোসেন, রিজিওন ডিরেক্টর লিও আসিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার লিও তাপস নাথ, লিও নাজমুল রিফাত, লিও রিফাত এ নাইমা এবং লিও আল রিজোয়ানসহ অন্যান্য লিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নগরফুল একটি ব্যতিক্রমী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা মূলত পথশিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। লায়ন্স নেতৃবৃন্দ নগরফুলের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সংগঠনের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img