মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

বৈদিক-৯২’র নতুন এডমিন প্যানেল বরণ অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক: সত্য, ন্যায় ও কল্যাণের পথে মানবতার সাথে’—এই দৃপ্ত অঙ্গীকারকে সামনে রেখে মানবিক সংগঠন বৈদিক-৯২’এর নতুন এডমিন প্যানেল বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী এডমিন লায়ন লিটন কান্তি দাশ। মডারেটর দেবব্রত নাথ রানার প্রাণবন্ত ও সুনিপুণ সঞ্চালনায় বরণ করে নেওয়া হয় সংগঠনের নতুন এডমিন প্যানেলকে। ফুলেল শুভেচ্ছায় বরণীয় হয়ে ওঠেন নবনির্বাচিত এডমিন বীনা নন্দী, কুন্তল নন্দী, সুকান্ত দত্ত এবং মডারেটর দেবব্রত নাথ রানা, বিকাশ রায়, অনুশ্রী মজুমদার ও নন্দিতা দেওয়ানজী।
অনুষ্ঠানে সভাপতি লায়ন লিটন কান্তি দাশ ও বিদায়ী এডমিন উর্মিলা ধর নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুভূতি ব্যক্ত করেন নবনির্বাচিত এডমিন বীনা নন্দীসহ উপস্থিত এডমিন ও মডারেটরবৃন্দ। এছাড়া সাধারণ সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজয় শর্মা, আশিষ বরণ দেব, মৃদুল শর্মা ও শিপ্রা ভট্টাচার্যসহ অন্যান্যরা।
সংগঠনের গতিশীলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন,
একঝাঁক মানবিক বন্ধুর যৌথ প্রয়াস ও ভালোবাসায় সুসংগঠিত বৈদিক-৯২। সখ্য ও সহমর্মিতাকে পাথেয় করে অনাগত দিনে যেকোনো মানবিক প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে সংগঠনের সকল কল্যাণমূলক কর্মকাণ্ড বেগবান করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এছাড়া মানবতার সেবায় অংশ নিতে আগ্রহী বন্ধুদের বৈদিক-৯২’র অফিশিয়াল মেসেঞ্জারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। আলোচনা পর্ব শেষে আন্তরিক নৈশভোজ ও শৈশবের স্মৃতিঘেরা প্রাণবন্ত আড্ডায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। পরিশেষে রাত সাড়ে ১০টায় সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে জমকালো এই আয়োজনের ইতি টানা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img