বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

১০০ টন কাঁচা মরিচ এলো ভারত থেকে

নিজস্ব প্রতিবেদক: প্রায় নয় মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে ১০টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। ব্যবসায়ীদের আশা, নতুন এ সরবরাহ বাজারে পৌঁছালে কয়েক দিনের মধ্যেই কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।
সোমবার (৩ আগস্ট) ভারত থেকে আসা কাঁচা মরিচের চালান ভোমরা বন্দরে পৌঁছায়।
বন্দর–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ রয়েছে। সব মিলিয়ে প্রথম চালানেই দেশে এসেছে প্রায় এক লাখ কেজি কাঁচা মরিচ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ হলেই কাঁচা মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।
আমদানিকারক সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরই প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ আনা হয়েছে। দ্রুত বাজারে সরবরাহ শুরু হলে মঙ্গলবার থেকেই এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।
ভোমরা কাস্টমসের কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া শেষ করে দ্রুত এসব মরিচ বাজারে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন কমে যায়। ফলে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা থেকে বেড়ে প্রায় ৩০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়।
সাতক্ষীরা শহর কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে অল্প সময়ের মধ্যেই কাঁচা মরিচের দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তারা আশা করছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img