বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী ও শ্যালিকাকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. ফারুক (৩২), তার স্ত্রী ছকিনা আক্তার সুমি (৩৯) এবং শ্যালিকা রিনা আক্তার (৩০)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন যাত্রীর ট্রলি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img