বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
spot_img

জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যয় ডিআইজি’র

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান।এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি শহিদদের আত্মত্যাগ এবং জাতির জন্য তাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।ডিআইজি বলেন, শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জননিরাপত্তা নিশ্চিত, আইনের শাসন সু
সংহত এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img