বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

টার্মিনাল থেকে সরবরাহ শুরু : কাটবে গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক: কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় দুই সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার চালু হয়েছে। এর মাধ্যমে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।এতে চলমান গ্যাস সংকট দ্রুত সময়ে নিরসন হবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপ মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী।তিনি বলেন, আমাদের এফএসআরইউতে একটি দুর্ঘটনা ঘটেছিল। দেশি ও বিদেশি প্রকৌশলীরা তা মেরামতে অক্লান্ত পরিশ্রম করছেন।ফলে বুধবার রাত থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।তিনি বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি।
আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।
জানা গেছে, টার্মিনালে দুটি বয়লারের মধ্যে একটি বুধবার রাত থেকে চালু হয়েছে। এতে বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘনফুট) গ্যাসের জোগান একলাফে না বাড়লেও ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে।
গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় সংকট চরম রূপ নেয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img