বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
spot_img

বন্দরে পড়ে থাকা এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাঁচটি কনটেইনারভর্তি ৯১ টন এনার্জি ড্রিংক ও শ্যাম্পু ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টম হাউস। মেয়াদোত্তীর্ণ হওয়ায় পণ্যগুলো ধ্বংস করা হচ্ছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে কাস্টম হাউসের অকশন শেডে এসব ধ্বংস করার তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশনের ব্যবস্থাপক মো. মোর্শেদ।
তিনি বলেন, ‘কাস্টমসের অকশন শেডে দুই লটে থাকা পাঁচটি কনটেইনারের পণ্য দীর্ঘদিন ধরে পড়ে ছিল। নির্ধারিত সময়ের মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস না নেওয়ায় সেগুলোর মেয়াদ শেষ হয়ে যায় এবং সেগুলো আর বাজারজাত করার উপযোগী থাকে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী গঠিত ধ্বংস কমিটির সিদ্ধান্তে পণ্যগুলো ধ্বংস কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
তিনি বলেন, ‘বুধবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে ধ্বংস কার্যক্রম শুরু করার কথা থাকলেও বন্দর থেকে কনটেইনারগুলো আসতে দেরি হওয়ায় সকাল ১১টায় শুরু হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ বলেন, ‘এনবিআরের নির্দেশনা অনুযায়ী ধ্বংস কমিটির সভায় পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো কার্যক্রম কাস্টমসের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধ্বংস কার্যক্রমে সহায়তা করছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেএম করপোরেশন। নির্দেশনা অনুযায়ী পণ্য ধ্বংস কার্যক্রম চলছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img