শনিবার, আগস্ট ৮, ২০২৬
spot_img

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩০) নামে এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ইয়াসিন সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। বন্ধুদের চিৎকার শুনে দায়িত্বরত লাইফগার্ড সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।’

‘পরে গুরুতর অবস্থায় ইয়াসিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সাম্প্রতিক এ ঘটনায় সমুদ্রসৈকতে গোসলের সময় পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img