সোমবার, আগস্ট ১০, ২০২৬
spot_img

উখিয়ায় ২৩ লাখ ৮৫ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা সিএনজি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত সড়কসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা চোরাকারবারিরা গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা।এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img