সোমবার, আগস্ট ১০, ২০২৬
spot_img

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে প্রাণ গেল ১৬ বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১০ আগস্ট) ভোরে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সৌদি ফায়ার সার্ভিসের কর্মীদের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, রবিবার দুপুর ২টার দিকে ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত সবাই বাংলাদেশের নাগরিক।বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন।
এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের লেবার ও ওয়েলফেয়ার উইংয়ের কাউন্সিলর (শ্রম) রেজায়ে রাব্বি জানিয়েছেন, দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং নিহতদের পরিচয় শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জনই আত্রাই উপজেলার বাসিন্দা।
তারা হলেন—কালিকাপুর ইউনিয়নের মোহাম্মদ কলি, লুৎফর, জান্দের ও রুবেল; বিশা ইউনিয়নের সাগর ও মজিদুল; দুবাই এলাকার শুভ ও সুমন; পারকাসুন্ডা গ্রামের জালাল এবং উদনপাই গ্রামের মো. ফরিদ শেখ।নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে নাটোরের নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমনান খান।তারা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বাসিন্দা সাব্বির হোসেন শুভ, শামীম হোসেন ও রবিউল আউয়াল হৃদো।
নিহত অন্যদের পরিচয় ও বাড়ির ঠিকানা শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img