সোমবার, আগস্ট ১০, ২০২৬
spot_img

ভূমি প্রতিমন্ত্রীর কাছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অনুদানের চেক হস্তান্তর :বন্যার্তদের সহায়তা

নিজস্ব প্রতিবেদক: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুদান দিয়েছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)। আজ ১০ আগষ্ট সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে এ চেক হস্তান্তর করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন।
চেক হস্তান্তরকালে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, দুর্গত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।
সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার পাশাপাশি দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সক্ষম হব।
মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রকে কৃতজ্ঞতা জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবেলার শক্তিকে আরও সুসংহত করছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ভূমি প্রতিমন্ত্রী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এই সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img