মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
spot_img

সৈয়দ মোস্তফা আলম মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত

খবর বিজ্ঞপ্তি: শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মির্জাপুুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত স্মারক নং চশিবো/বিদ্যা/চট্ট:উ (হাট)/৯০৮/৯৬/অংশ-১/১৫১৯ (৩) এর অনুকুলে উক্ত কমিটি অনুমোদন হয়। সৈয়দ মোস্তফা আলম ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি, চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট’র চেয়ারম্যান, সেইভ দ্যা স্পোটর্স চট্টগ্রাম এর প্রধান সমন্বয়কারী বাংলাদেশ পর্যটন শিল্প উন্নয়ন ফোরাম জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান’র দায়িত্ব পালন করছেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি শাপলা বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ বদিউল আলম, পদাধিকার বলে সদস্য সচিব শিক্ষক মুহাম্মদ আবু সৈয়দ হায়দার। নবগঠিত এডহক কমিটির সভাপতি বাংলাদেশের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, মানবাধিকার এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে সম্মাননা পেয়েছেন। বিদ্যালয়ে এডহক কমিটির দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের পড়া লেখার মানোন্নয়নসহ নানাবিদ কাজে দায়িত্বকালীন সময়ে যুগোপযোগী কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img