রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

মিরসরাইয়ে হোটেলের কক্ষে পুলিশ সদস্যের মৃত্যু, আহত স্ত্রী

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের একটি হোটেলের কক্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই কক্ষে তার স্ত্রীকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাদের ১০ মাস বয়সী মেয়ে অক্ষত রয়েছে।আজ সোমবার বড়তাকিয়া বাজারের ‘রিল্যাক্স জোন’ নামের হোটেলে এ ঘটনা ঘটে।
মৃত পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম (৩৫)। তার বাড়ি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে। তিনি রাঙামাটি জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার।
মীরসরাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন জানালেন, গতকাল রবিবার রাত ১০টার দিকে আমিনুল স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই হোটেলে ওঠেন। সকালে তারা চলে যাবেন বলে হোটেলের ডেস্কে জানিয়েছিলেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আজ সকাল ১১টার দিকে চেকআউটের জন্য তাদের ডাকতে কক্ষে যান হোটেলের ম্যানেজার। দরজায় ধাক্কা দিলে আমিনুলের স্ত্রী দরজা খুলে দেন। তখন তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কক্ষের ভেতরে আমিনুলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আর তাদের মেয়েটি খাটের নিচে পড়ে ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে মীরসরাই উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে তার নানি ও মামার জিম্মায় দেওয়া হয়েছে।
ওসি আওলাদ হোসেনের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে আমিনুল আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বললেন, আমিনুলের ছোট ভাই থানায় এসেছিলেন। তিনি জানিয়েছেন, কক্সবাজার যাওয়ার কথা বলে গতকাল দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আমিনুল। তবে কক্সবাজার না গিয়ে তারা মীরসরাইয়ের ওই হোটেলে কেন উঠেছিলেন, তা পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না। তাদেরও ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img