মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
spot_img

খসড়া ভোটকেন্দ্র ও ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা হালনাগাদ ও খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় খসড়া তালিকা প্রকাশ করে।
সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার দাবি বা আপত্তি থাকলে তা ১৮ আগস্ট পর্যন্ত গ্রহণ করবে জেলা কার্যালয়। ২৩ আগস্টের মধ্যে দাবি বা আপত্তির নিষ্পত্তি করা হবে। ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশে খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ভোটার তালিকার হালনাগাদ তথ্য দেওয়া হয়েছে। ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
হালনাগাদ তালিকা অনুযায়ী চট্টগ্রাম জেলার মোট ভোটার সংখ্যা ৬৭ লাখ ২৬ হাজার ৫৯৬। এর মধ্যে সিটি করপোরেশনের ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে ৭২৫টি ভোটকেন্দ্রের বিপরীতে ৩ হাজার ৯৫৭টি কক্ষ রয়েছে।
নবগঠিত ফটিকছড়ি উত্তরসহ ১৬টি উপজেলা পরিষদের মোট ভোটার ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। ১ হাজার ৪৭৫টি কেন্দ্রের মধ্যে ৯ হাজার ১১২টি কক্ষ খসড়া তালিকায় রয়েছে। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৮১ হাজার ২৬৯ জন।
উপজেলাগুলোর মধ্যে ১৮৯টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার রয়েছে ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। ইউনিয়নগুলোতে ১ হাজার ৭৮১টি কেন্দ্রের বিপরীতে ৮ হাজার ১৫৩টি কক্ষ খসড়া তালিকায় দেওয়া হয়।
চট্টগ্রামের ১৪ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এতে ২১৯টি কেন্দ্রের বিপরীতে কক্ষ দেখানো হয়েছে ১ হাজার ৯৫টি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img