মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
spot_img

ইপিজেডে অর্থমন্ত্রী আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৩ টায় বন্দরটিলাস্থ বিএনপির স্থায়ী কার্যালয়ে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ উদ্দীনের নেতৃবৃন্দে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ উদ্দীন,সাধারণ সম্পাদক মজিবুর রহমান। বিএনপি নেতা সুমন রহমান,ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদ, ইপিজেড থানা তাতীঁদলের সভাপতি জাহেদ আনসারী, মোঃ আমিন, যুবদল নেতা জাবেদ, জাসেদ।
উপহার সামগ্রী বিতরণকালে ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ উদ্দীন বলেন, বিএনপি গণমানুষের দল। জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস
করি এলাকার উন্নয়নে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার সুযোগ্য সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য,বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় বন্দর-পতেঙ্গা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো বাস্তবায়ন হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img