বুধবার, আগস্ট ১২, ২০২৬
spot_img

তিন রেস্তোরাঁকে পৌনে ২ লাখ টাকা জরিমানা, নোংরা পরিবেশ ও বাসি খাবার বিক্রি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদহীন ও বাসি খাবার রাখা এবং শিল্প কারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩টি রেস্টুরেন্টকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান,গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বিক্রির জন্য ফ্রিজে মেয়াদবিহীন দধি, বাসি গ্রিল এবং আগে থেকে রান্না করা মাংস রেখে দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেখা যায় অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে বাসি তরকারি ও রান্না করা মাংস মেখে রাখার দায়ে রেস্তোরাঁটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িতে অভিযান চালিয়ে চরম অপরিচ্ছন্নতার প্রমাণ পাওয়া যায়। একই সাথে খাবারে সাধারণ লবণের বদলে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img