বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
spot_img

পুকুরে ডুবে চুয়েটে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

রাউজান প্রতিনিধি:  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে।নিহত দুই শিক্ষার্থী হলেন- ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুইজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। নিহত অর্ণব চন্দ কম্পিউটার ও সায়েন্স ডিপার্টমেন্ট ও শান্ত দেব থ্রিপলি ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে তারা গোসল করতে আসেন। দুইজনে সাঁতার দিতে গিয়ে পুকুরের মাঝ অংশে ডুবে যায়। পুকুর থেকে ২০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় অর্ণবকে পরে প্রায় ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় শান্তকে। পরে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত কিছুদিন আগেও চুয়েটে খেলাশেষে গোসল করতে নেমে আরো এক শিক্ষাথী পুকুরে ডুবে মারা গিয়েছিল।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img