শনিবার, আগস্ট ১৫, ২০২৬
spot_img

জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিক নিহত সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।মৃত্যুবরণকারী পাঁচ শ্রমিকের মধ্যে চারজনের নাম ও পরিচয় জানা গেছে।তাঁরা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা ভাটিয়ারি এলাকার বাসিন্দা।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে সেখানে পরীক্ষা করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, বিস্ফোরণে আহত ৬ জনকে চমেক হাসপাতালে নিয়ে এলে ৫ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ লোক ইয়ার্ডে গিয়ে ভাঙচুর চালায়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img