রবিবার, আগস্ট ১৬, ২০২৬
spot_img

 মসজিদের পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: একটি মসজিদের পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর পাঠানটুলি এলাকার চট্টেশ্বরী গায়েবি মসজিদের পুকুর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।স্থানীয়রা জানান, পুকুরে মরদেহটি ভাসতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ডবলমুরিং থানার এসআই আক্তারুজ্জামান সোহাগের ভাষ্য, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে শুধু লুঙ্গি ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুকুরের পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেছেন, ‘গায়েবি মসজিদের পুকুর পাড়ে লুঙ্গি ও সাবান রাখা আছে। বোঝা যাচ্ছে উনি গোসল করতে নেমেছিলেন। এরপর কীভাবে মৃত্যু হল সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’মৃত যুবককে এলাকার কেউ চিনতে পারছে না বলেও জানালেন এসআই আক্তারুজ্জামান।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img