রবিবার, আগস্ট ১৬, ২০২৬
spot_img

সেমিনার : ফুটপাতে তৈরি খাবারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

খবর বিজ্ঞপ্তি: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্ট্রিটফুডের স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিত করন বিষয়ক সেমিনার ১৫ আগষ্ট শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সেখ ফজলে রাব্বি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মাহমুদা আকতার, সার্ক কেন্দ্রিয় কমিটির পরিচালক ইকবাল হোসেন।
এক্স শাহিন এসোসিয়েশন (চেসা) সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সংগঠনের সহ সভাপতি লায়ন আব্দুল মান্নান এমজেএফ। মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃ তাসমিমা মমতাজ।শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইজ্ঞিনিয়ার ফারুক হোসাইন, খালেদা আক্তার চৌধুরী, ওসমান গণি মজুমদার, মাহবুবুর রহমান সাগর।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন স্বপন কুমার নাথ, মোহাম্মদ সেলিম, সালমা বেগম, সেলিম নূর, ওসমান আবেদি, বিভূতি শীল, স্বপন মাহমুদ, রোজি চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, আনিসুর রহমান ফাহিম, মোহাম্মদ মাসুক মিয়া।
বক্তারা বলেন, বাংলাদেশের জনবহুল শহরগুলোতে রাস্তার ধারের খাবার বা স্ট্রিট ফুড অত্যন্ত জনপ্রিয় হলেও এর মান ও পরিবেশ নিয়ে বড় ধরনের সংকট রয়েছে। ফুটপাত বা জনবহুল স্থানে তৈরি হওয়া এসব খাবারে অধিকাংশ সময়ই অনিরাপদ পানি ও নোংরা পরিবেশ ব্যবহার করা হয়। ফলে জন্ডিস, টাইফয়েড, আমাশয় এবং লিভার সিরোসিসের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে । বিক্রেতাদের স্বাস্থ্যবিধি বিষয়ক সরকারি প্রশিক্ষণ, নির্দিষ্ট পরিচ্ছন্ন ‘ফুড জোন’ তৈরি এবং সঠিক নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা বন্ধ না করে, বরং জনস্বাস্থ্যের সুরক্ষায় তাদের নিয়মের মধ্যে আনা এখন সময়ের দাবি। জনস্বার্থে এই বিষয়ে ব্যাপক প্রচার এবং প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img