সোমবার, নভেম্বর ৯, ২০২৬
spot_img

ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরির অপরাধে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) নগরীর আগ্রাবাদ সুলতান কলোনিতে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
অভিযানের তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান রাজিব। তিনি বলেন, মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে ভেজাল মার্জারিন উৎপাদনসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নগদে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img