রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৩০ অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ১৭টি সুতার জাল ও ১৩টি টং জালসহ বিভিন্ন ধরনের জাল স্থাপনের সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোটও অভিযানে সহযোগিতা করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বহিঃনোঙর এলাকায় অবৈধভাবে স্থাপন করা জালগুলো জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অভিযানে ১৭টি সুতার জাল, ১৩টি টং জাল ও জাল স্থাপনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সচিব জানান, অভিযানকালে নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নেভিগেশনাল চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করতে সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল নিরাপত্তা বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙরে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img