রবিবার, আগস্ট ২৩, ২০২৬
spot_img

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক: সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন করে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর তাদের দপ্তরও বণ্টন করা হয়েছে। এর মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। এর আগে, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নতুন মন্ত্রিসভায় আবদুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।অন্যদিকে আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
এই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা)-কে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ছাড়া বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সার পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব এবং হুমায়ুন কবির হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img