রবিবার, আগস্ট ২৩, ২০২৬
spot_img

বন্দরের বহির্নোঙরে রশি ছিঁড়ে পাইলট আহত

নিজস্ব প্রতিবেদক: লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘বক্স এনডেভোর’ থেকে নামার সময় রশি ছিঁড়ে বন্দর পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান আহত হয়েছেন। তিনি তার ডান হাত ও পিঠে আঘাত লেগেছে বলে জানা যায়। দুর্ঘটনার পর তাকে বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের মই বেয়ে পাইলট বোটে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার বন্দর জেটি থেকে বহির্নোঙরে জাহাজটি পৌঁছে দেওয়ার পর মই বেয়ে নিচে থাকা পাইলট বোটে নামছিলেন ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান। এ সময় মইয়ের ডান পাশের রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে আহত হন। জাহাজের ব্রিজে ওঠানামার জন্য ব্যবহৃত মইটি জাহাজের সঙ্গে রশি দিয়ে ঠিকভাবে বাঁধা ছিল না। রশি ধরে নিচে নামার সময় ডান পাশের রশি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। নিম্নমানের বা পুরোনো রশি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করেন বন্দর ও নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। বহির্নোঙর থেকে জাহাজটির মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে জাহাজটি ছাড়পত্র পায়নি। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ বা শিপিং এজেন্টের প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img