রবিবার, আগস্ট ২৩, ২০২৬
spot_img

‘স্বস্তিক’র সাংস্কৃতিক সন্ধ্যা -‘আলো জ্বালাতে হয় অন্ধকারকে দোষ দিয়ে নয়, নিজের হাতে প্রদীপ তুলে নিয়ে’

খবর বিজ্ঞপ্তি: সনাতনী সমাজের মুক্তচিন্তার বাতিঘর স্বস্তিক এর উদ্যোগে কথামালা ও সাংস্কৃতিক সন্ধ্যা আজ শনিবার চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কথামালা, আবৃত্তি, নাচ ও গানে ছিল মনোরমভাবে সজ্জিত। চন্দন চক্রবর্ত্তীর সঞ্চালনায় ও অমিত হোড় শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কথামালা পর্বে স্বস্তিক এর স্বরূপ, লক্ষ্য ও উদ্দেশ্যের উপর আলোকপাত করে সূচনা বক্তব্য রাখেন নন্দিতা চক্রবর্তী। তিনি বলেন, “আলো জ্বালাতে হয় অন্ধকারকে দোষ দিয়ে নয়, নিজের হাতে প্রদীপ তুলে নিয়ে’ – স্বস্তিক এ মূলনীতিকে ধারণ করে পথ চলছে দৃঢ় দৃপ্ত পায়ে প্রগাঢ় প্রত্যয়ে।”
স্বস্তিক সদস্য জয়ন্ত রাহার পরিচালনায় দলীয় সংগীতে অংশগ্রহণ করেন স্বস্তিক এর সদস্যবৃন্দ। আবৃত্তি পর্বে বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন দেবাশীষ রুদ্র, ডা. সোমা চৌধুরী, রমা দাশগুপ্ত শান্তা এবং গৌতম ও রুমকি চৌধুরী। সংগীত পরিবেশন করেন শিল্পী অরুণ চক্রবর্তী পুকু, প্রজ্ঞা নন্দী, পূর্বা চৌধুরী, স্বর্ণালী সেনগুপ্ত, অন্তরা লালা, অসীম শর্মা, প্রতিম চক্রবর্তী তূর্য, দেবশ্রী নন্দী, শ্রাবণী বিশ্বাস প্রমুখ। শিখা রাণী শর্মার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img