অনলাইন ডেস্ক : কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী (বুধবার) ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ট্রাফিক ডাইভারসন (বিকল্প পথ) ঘোষণা দিয়েছে টানেল কর্তৃপক্ষ।রবিবার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত দিনগুলোতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সড়ক বিভাগ।কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে জনগণের আন্তরিক সহযোগিতা চেয়ে তাদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।


