মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
spot_img

চউকের নজরে ৬ প্রতিষ্ঠান : পার্কিং দখল, অগ্নিনিরাপত্তায় ঘাটতি

নিজস্ব প্রতিবেদক: নগরের হাসপাতাল, সুপারমার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পার্কিং ও অগ্নিনিরাপত্তাসহ নানা অনিয়ম পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। ল্যানসেট হাসপাতালে আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনা ও অগ্নিনিরাপত্তায় ঘাটতি, শেভরন হাসপাতালে পর্যাপ্ত পার্কিং না থাকা এবং আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে পার্কিং ব্যবস্থা না থাকার তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে পরিচালিত এ অভিযানের তথ্য জানান চউকের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত।
তিনি জানান, ল্যানসেট হাসপাতালে পরিদর্শনে দেখা যায়, আবাসিক ভবনে হাসপাতাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই এবং পার্কিংয়ের নির্ধারিত স্থানে দোকান পরিচালিত হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থারও ঘাটতি রয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে এক মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিদ্যমান ভবনে হাসপাতাল পরিচালনার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিংয়ের স্থানে সিলিন্ডার রাখা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার বিষয়টি পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেভরন হাসপাতালে বেসমেন্টে পার্কিং ব্যবস্থা থাকলেও নিচতলায় নকশা অনুযায়ী নির্ধারিত পার্কিং স্থানে পর্যাপ্ত পার্কিং পাওয়া যায়নি। নিচতলায় অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে তিন মাসের সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীদের যানবাহন যাতে পার্কিং এলাকায় সহজে প্রবেশ করতে পারে এবং হাসপাতালের পার্কিং ব্যবহারে রোগীদের আরও উৎসাহিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বেলভিউ হাসপাতালের কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। বিদ্যমান পার্কিং ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক হলেও অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থানে পার্কিং পাওয়া যায়নি। নির্ধারিত স্থানে অ্যাম্বুলেন্স পার্কিং নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উৎসব সুপারমার্কেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে কোনো পার্কিং ব্যবস্থাপনা না থাকায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এক মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। একই সঙ্গে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img