বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
spot_img

ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক- বিলুপ্ত কমিটিতে পুনর্বহাল

অনলাইন ডেস্ক: বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং মহানগরের অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ গণমাধ্যমকে বলেন,দীর্ঘদিন পর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের মাধ্যমে নতুন সিদ্ধান্তের ফলে দলীয় নেতাকর্মীরা পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। আশাকরি ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবে। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img