রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অর্থনৈতিক অঞ্চল সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন তালাত মাহমুদ শুভ (২২) ও মো. ওমর (২১)। তারা দুজন বন্ধু ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img