রবিবার, আগস্ট ৩০, ২০২৬
spot_img

দার্শনিক শ্রী চিন্ময়ের ৯৫ তম জন্মোৎসবে বিশেষ অনুষ্ঠানমালা

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হলো বিশ্ববরেণ্য ধ্যানগুরু,কবি,দার্শনিক,চিত্রকর ও শিল্পী চট্টগ্রামের কৃতি সন্তান শ্রী চিন্ময়ের ৯৫ তম জন্মোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা। গত ২৮ শে আগষ্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠানে শ্রী চিন্ময়ের রচিত সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী আঁখি হালদার এবং চট্টগ্রাম শ্রী চিন্ময় সেন্টার এর নিয়মিত শিল্পী বুবলি ঘোষ। কোরাসে ছিলেন শতরুপা চৌধুরী, আত্মজা বিশ্বাস, অশ্মি চৌধুরী। শ্রী চিন্ময় রচিত কবিতা আবৃত্তি করেন শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রামের সদস্য অনুজা বিশ্বাস, প্রিয়তা পাল,টুম্পা মজুমদার, পলি গুহ, কিশোর দে। অনুষ্ঠানস্থলে শ্রী চিন্ময়ের ১৩ টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। পরবর্তীতে শ্রী চিন্ময়ের আত্মজীবনী নিয়ে এটিএন নিউজ ও টাইম টিভি নিউইয়র্কের জনপ্রিয় সাংবাদিক, কবি দিমা নেফারতিতির নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেনচবি’র দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, চবি’র চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।পরিশেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কটল্যান্ড নিবাসী শান্তিশ্রী ম্যাকগ্রেথ, পরিচালক শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিমন ঘোষ।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img