সোমবার, আগস্ট ৩১, ২০২৬
spot_img

নাফ নদীতে ২ লাখ ইয়াবা জব্দ, নৌকাসহ আটক ৩

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় প্রায় দুই লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাবরাং বিওপি-সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।আটকরা হলেন—টেকনাফের কুলালপাড়ার মো. জামাল হোসেন (৩৮), সাবরাংয়ের নোয়াপাড়ার মো. এমরান (২৫) ও মো. ইসমাইল (২৪)।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে নাফ নদীতে অবস্থান নেয় বিজিবির একটি দল। বিকেল সাড়ে ৪টার দিকে সাবরাং বিওপি-সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। তবে নৌকায় থাকা ব্যক্তিরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন।
পরে বিজিবি সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে পালানোর সময় নৌকায় থাকা ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা নাফ নদীতে ফেলে দেন। পরে নৌকাসহ তিনজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া এলাকায় নাফ নদীতে অভিযান চালানো হয়। সেখানে ভাসমান অবস্থায় ওই প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img