সোমবার, আগস্ট ৩১, ২০২৬
spot_img

ডেইরি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, সিলগালা

নিজস্ব প্রতিবেদক: আগ্রাবাদে একটি ডেইরি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে এই জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) নগরের আগ্রাবাদ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বাজারজাত করা ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে।এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া সংরক্ষণাগারে পোকামাকড়ের উপস্থিতিও পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের তারিখ পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণও মিলে প্রতিষ্ঠানটিতে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিশেষ করে খাদ্যপণ্যে মেয়াদ পরিবর্তন, ভেজাল বা অনুমোদন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার অত্যন্ত গুরুতর অপরাধ। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img