মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
spot_img

১১৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে নিশ্চিত করছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।গ্রেপ্তার আরিফুল ইসলাম ভূঞা (২১) খাগড়াছড়ি জেলার রামগড় থানার সদু কার্বারী পাড়ার মৃত শামছুল হকের ছেলে।

র‌্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন খবর পেয়ে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে একটি প্রাইভেটকার ধাওয়া করে মো. আরিফুল ইসলাম ভূঁঞাকে গ্রেপ্তার করেন। এসময় গাড়িতে থাকা অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান। একপর্যায়ে প্রাইভেটকার তল্লাশি করে এর ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img