নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ সোমবার বিকেলে চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ক্রীড়া সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, “ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা”—এটি শুধু একটি স্লোগান নয় বরং খেলাধুলাকে তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বিএনপি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করতে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর লাবু, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলম, মো. মহিউদ্দিন, সদস্য সচিব জাহেদুল হক, সাদেকুর রহমান রিপন, দিদারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সগীর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম নিরব, আব্দুল মান্নান প্রমুখ।


