বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
spot_img

চট্টগ্রামের ১১ জেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯৯ জন

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ১১ জেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তার ও উদ্ধারের ২৪ ঘণ্টার ফলাফলে এ তথ্য জানানো হয়।চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ১১ জেলার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৩৯৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, পরোয়ানামূলে ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৬৭ জনকে। তাদের মধ্যে ৬৪ জন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদক বহনকারী এবং ৯৮ জন মাদক সেবনকারী।
তিনি আরও জানান, অভিযানে ২ লাখ ১৯ হাজার ১২৯ পিস ইয়াবা, ৮২ কেজি ৪১৪ গ্রাম গাঁজা, ৬২ লিটার মদ এবং চার বোতল বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।একইসঙ্গে ৮ হাজার ৫২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় ২২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img