শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
spot_img

মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ৩৪৮ জন

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩৪৮ জনের মধ্যে মাদক মামলায় ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।অভিযানে মোট ৩৩টি মাদক মামলা করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img