শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
spot_img

বিএসএফের গুলিতে আহত কৃষক চমেক হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়া সীমান্তে জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে আহত আহত হয়েছেন এক কৃষক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে ছাগলনাইয়ার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায়।আহত কৃষকের নাম মো. মোশাররফ (৪৫)। তিনি ছাগলনাইয়ার পূর্ব জয়নগর গ্রামের পচা মিয়া বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। মোশাররফ পেশায় কৃষিকাজ করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে তার পিঠের বাম পাশে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার শরীর থেকে কয়েকটি গুলির অংশ বের করতে সক্ষম হয়েছেন। তবে শরীরের ভেতরে আরও গুলির অংশবিশেষ রয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বললেন, ‘আমরা রাতে এ রকম একটা ঘটনা ঘটেছে শুনেছি। তার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img