মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
spot_img

রেকর্ড হ্যান্ডলিংয়ে শ্রমিকদের বিশেষ উৎসাহ বোনাস দিল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। বন্দরে অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার স্বার্থে এই বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে চবক।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর ভবনে বোনাস বিতরণ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচালক (পরিবহন), পরিচালক (প্রশাসন), প্রধান কল্যাণ কর্মকর্তা, উপসচিব (সমন্বয়), কল্যাণ কর্মকর্তাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে এ বোনাসের চেক তুলে দেন।
চবকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রম শাখার তালিকাভুক্ত সর্বমোট ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে এ বোনাস প্রদান করা হয়েছে। এ বিশেষ উৎসাহ বোনাসের অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বিশেষ উৎসাহ বোনাস চট্টগ্রাম বন্দর কন্টেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে ব্যয় হয়েছে। ২০২৫ সালে মোট প্রায় ৩৪ লাখ ৯ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশের বেশি। এর মধ্যে আমদানি কনটেইনার সাড়ে ১৮ লাখ এবং রপ্তানি কনটেইনার সাড়ে ১৫ লাখ একক। কার্গো বা খোলা পণ্য ওঠানামায় প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ২০২৫ সালে মোট প্রায় ১৪ কোটি টন কার্গো ওঠানামা হয়েছে, যা আগের বছর ছিল ১২ কোটি ৪০ লাখ টন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img