বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_img

অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, বাসায় মিলল ‘বিদেশি মদ’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি সূত্রের দাবি, অভিযানে ‘বিদেশি মদ’ উদ্ধার করা হয়। এ সময় ওই ছাত্রদল নেতা পালিয়ে গেলেও ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের একটি সূত্র অভিযানের বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করেছে। যদিও উদ্ধার হওয়া মদের পরিমাণ এবং অভিযান চালানোর বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, মোহাম্মদ আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী। আর আটক দুজন হলেন, শামসুল এবং ওপেল।
সূত্র জানায়, ডিবি দক্ষিণের একটি দল এ অভিযান পরিচালনা করে। খুলশিকেন্দ্রিক এক অপরাধীকে গ্রেপ্তারে চলমান অভিযানের সময় এক ব্যক্তি ডিবির সদস্যদের মদের ক্রেতা মনে করে তাদের সঙ্গে কথা বলেন। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই মদের মজুদের সন্ধান পায় ডিবির আভিযানিক দল।
এরপর তথ্যের ভিত্তিতে ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় সেখান থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে মোহাম্মদ আবু শাকিল সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে দুজনকে আটক করা হয়েছে।
অভিযানের বিষয়ে জানতে গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আবদুর রহীম এবং দক্ষিণ বিভাগের ডিসি শেখ শরীফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।
এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। তবে তিনি সিভয়েস২৪’কে বলেন, ‘খোঁজ নিয়ে জানাচ্ছি।’ পরে আবারও যোগাযোগ করা হলেও অভিযানের বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img