রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

সাতকানিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন বাইক চালকের

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় সোহাগ মিঞা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহাগ (২৬) হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। তবে আহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালকের মাথা শরীর থেকে বিচ্ছিন হয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় চালক। এছাড়া আহত সুমন মিঞাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিকে ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঘাতক কাভার্ডভ্যান পালিয়ে গেছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img