রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

দুই নম্বর গেট এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরের দুই নম্বর গেট এলাকায় রেললাইনে থাকা ১০ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন ওরফে মিন্টু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দেলোয়ার ফেনীর সোনাগাজীর বাসিন্দা এবং ওই এলাকায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে উঠে পড়া শিশু মো. রাহাতকে বাঁচাতে দেলোয়ার ছুটে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। তবে শিশুটির এক হাত ও এক পা কেটে গেছে।তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন দে জানান, শিশুকে বাঁচাতে গিয়ে ওই শ্রমিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।তার মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img