রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

নন্দীরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের নন্দীরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিবকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সেবাশ্রমের সভাপতি ডা. স্বপন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। বিশেষ শিশু শুভনীল দাশ রিভুর গীতা পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন সম্পাদক রিপন দত্ত।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. পূর্ণেন্দু বিকাশ (পিবি) রায়, দানশীল ব্যক্তিত্ব ও বিভিন্ন মঠ-মন্দির, অনাথালয়সহ মানবিক প্রতিষ্ঠানের নির্মাতা ও সংস্কারক, চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার এবং শিক্ষাবিদ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন ও দি আর্বান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।সেবাশ্রমের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথিরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় তাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে জীবনী পাঠ করেন লায়ন তপন কান্তি দত্ত, দিলীপ চক্রবর্তী ও সুব্রত ভৌমিক।
সংবর্ধনা সভায় অতিথিদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের প্রাক্তন ডিন অধ্যাপক ড. সুদীপ পাল, লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন উত্তম দাশ, চাক্তাই লোকনাথ ধামের সহসভাপতি স্বপন সাহা, কাঞ্চন তালুকদার, অধ্যাপক ডা. অলক বিশ্বাস, শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশ, প্রণব সাহা বাবলু, প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও মৃণাল কান্তি সূত্রধর।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. বাসনা রানী মুহুরী, শুভাশীষ রায়, শুক্লা চৌধুরী, পারমিতা চৌধুরীসহ সেবাশ্রমের কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img