খবর বিজ্ঞপ্তি: মর্মান্তিকভাবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ বোস্তামী থানার যুগ্ম আহ্বায়ক শওকত আলম বাপ্পি। তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের অগ্রগতির সামগ্রিক খোঁজখবর এবং করণীয় নিয়ে কর্তৃপক্ষ সহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে পরামর্শ মূলক সহায়তা সহ- বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন চমেক ছাত্রদল সভাপতি ডাক্তার হাসিবুল হাবিব নেতৃত্বে প্রতিনিধি দল । এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ইমন, চমেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, ছাত্রদলের নেতা মাহফুজুর রহমান, ছাত্রনেতা কলিমুল্লাহ, ছাত্রনেতা নাদিম সামী সহ- নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


