রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন: মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার

খবর বিজ্ঞপ্তি: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় একটি প্রতিনিধি দল আজ বৃহষ্পতিবার সকালে চট্টগ্রামের ‘বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’ পরিদর্শনে যান। পরিদর্শনকালে কেন্দ্রের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডা. অঞ্জন চৌধুরী সার্ক টিমকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি কেন্দ্রের চিকিৎসা পদ্ধতি ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাদকনির্ভরশীল ব্যক্তিদের শারীরিক ও মানসিক চিকিৎসা, কাউন্সিলিং এবং সঠিক নির্দেশনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। সম্পূর্ণ সরকারি খরচে ২৫ বেডের এই কেন্দ্রে রোগীদের থাকা, খাওয়া ও আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রতিদিন ইনডোর-আউটডোর কাউন্সেলিং এবং অভিভাবকদেরও সচেতনতামূলক কাউন্সেলিং করা হয়। এছাড়া রোগীদের মানসিক প্রশান্তির জন্য এখানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, বিনোদন ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন ফুলের বাগান। ডা. অঞ্জন চৌধুরী সার্ক টিমকে পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করান। মানবাধিকার রক্ষা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই কেন্দ্রের নানামুখী মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সব সময় এই ধরণের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে। ঐ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন ও নির্বাহী সদস্য আনিচুল রহমান ফাহিম।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img