রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

চান্দগাঁওয়ে উত্ত্যক্তকারীকে বাধা, সেই রাহাত হামলায় আহত

নিজস্ব প্রতিবেদক: একটি পারিবারিক অভিযোগ সমাধান করে ফেরার পথে এক উত্ত্যক্তকারীর হামলায় আহত হয়েছেন ‘সেভ আওয়ার ওম্যান-বাংলাদেশ’ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাহাত হাসান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে। সংগঠনের সদস্য মো. ওমর ফারুক জানান, পাগলের ছদ্মবেশে থাকা ওই ব্যক্তির গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। বিষয়টি পর্যবেক্ষণের জন্য আমাদের টিম দূর থেকে তাকে অনুসরণ করতে থাকে।এক পর্যায়ে লোকটি আমাদের টিমের একজন নারী সদস্যকে অশালীনভাবে স্পর্শ করে। আমরা এর প্রতিবাদ জানালে সে উত্তেজিত হয়ে উশৃঙ্খল আচরণ শুরু করে এবং আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
এসময় হাতে থাকা একটি বাঁশ দিয়ে রাহাত হাসানের মাথায় আঘাত করা হয়। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
আহত রাহাত হাসান বলেন, ‘চান্দগাঁও আবাসিক এলাকার সামনে পাগলের ভান করে নারীদের উত্ত্যক্ত করার ঘটনা আমাদের নজরে আসে। এসময় আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করি। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি প্রায়ই এ ধরনের কাজ করে আসছে। তাকে বুঝানোর চেষ্টা করলে একপর্যায়ে বাঁশ দিয়ে আমার মাথায় আঘাত করা হয়’।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img