বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে গণস্বাক্ষর, দাবি না মানা পর্যন্ত আন্দোলন

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ ও অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন তারা।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর ও স্বাক্ষর দেন।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করছেন। সংগৃহীত স্বাক্ষর পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে অধ্যাপক আবু সাদাত সায়েম স্যারকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই আমরা বিক্ষোভ মিছিল করি। পরদিন ২২ সেপ্টেম্বর চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজ আন্দোলনের তৃতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। সংগৃহীত স্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন তারা।শিক্ষার্থীদের ওই কর্মসূচির ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করা হয়। বুধবার গণস্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img