বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

চবি শিক্ষার্থী গ্রেপ্তার, বিয়ের প্রলোভনে ধর্ষণ

চবি প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার হাটহাজারীর বাসা থেকে মো. ইকরাম ওয়াহিদ তোহা (২৫) নামে ওই ছাত্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।তোহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাদী নিজেও ওই বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।পাঁচ দিন আগে ভুক্তভোগী ওই ছাত্রী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় ও পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img