শনিবার, অক্টোবর ৩, ২০২৬
spot_img

চট্টগ্রামে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৫ জন। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুইজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ৬৮ জন।
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের
অন্যদিকে শুক্রবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন, সিএমএইচ হাসপাতালে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন।এছাড়া চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৭০ পুরুষ, ১ হাজার ১২৯ জন নারী এবং ৮৮৬ জন শিশু রয়েছে।
গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img